প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদলীয় জোট সরকারের আমলে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিশনের প্রতিনিধিদল আজ রোববার বরিশাল যাচ্ছে। তারা আজই তদন্তকাজ শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রতিনিধিদলের এক সদস্য জানান, তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহাবুদ্দিন।