প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালের নির্বাচনোত্তর সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাংসদ হাফিজ ইব্রাহীমকে জড়িয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে তাকে মিথ্যা ও একপেশে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন দৌলতখান উপজেলা বিএনপির নেতারা। তাঁরা বলেছেন, হাফিজ ইব্রাহীম সে সময় সংখ্যালঘুদের নির্যাতন করেননি বরং নির্যাতন বন্ধে ভূমিকা রেখেছিলেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন। সংবাদ সম্মেলনের আগে উপজেলা বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করে।