প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কারাগারে থাকা এক যুবককে ডাকাতি প্রস্তুতির মামলায় আসামি করায় দায়ী পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার ‘পুলিশের কাণ্ড’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রসঙ্গে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন,‘পুলিশ এখন ভালো কাজ করছে। কীভাবে কারাগারে থাকা লোক ডাকাতি মামলার আসামি হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
চলতি বছরের ২৪ মার্চ নগরের পাঁচলাইশ এলাকায় ডাকাতির প্রস্তুতির মামলায় হাসান তারেক নামের এক পোশাক কারখানার শ্রমিককে আসামি করে ওই থানার এসআই জাহাঙ্গীর আলম। অথচ ৬ ফেব্রুয়ারি থেকে ৮ মে পর্যন্ত দুটি মামলায় কারাগারে ছিলেন তিনি।