তদন্ত করবেন সেই ইউএনও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবনটির ফাটল ধরা পড়েছিল দুই দিন আগেই। মঙ্গলবার বিকেলে ভবনে গিয়ে ফাটল দেখে আসেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন সরদার। এরপর বুধবার আবার সেখানে কাজ শুরু হয়। ভবনটি প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়নি।শ্রমিকদের অভিযোগ, ইউএনও দেখার পরও কোনো ব্যবস্থা নেননি। এই হত্যার দায় ইউএনওকেও নিতে হবে। সেই অভিযুক্ত কর্মকর্তাই এবার পেয়েছেন ভবন ধসের ঘটনা তদন্তের দায়িত্ব। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত একটি কমিটিতে তাঁকে সদস্য করা হয়েছে। আর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিরও সদস্যসচিব ওই ইউএনও।