তদন্ত কর্মকর্তা অসুস্থ মামলার কার্যক্রম মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট কর্মদিবস জেরার আসামিপক্ষের জেরা মোকাবিলার পর অসুস্থ হয়ে পড়েছেন ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী। এ কারণে তিনি গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হতে পারেননি। তাই বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমান মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। গতকাল সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানকে নবম দিনের মতো আসামিপক্ষের আইনজীবীদের জেরা করার কথা ছিল। দুপুর ১২টার দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহমেদ আদালতকে লিখিতভাবে জানান, তদন্তকারী কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন।