তদন্ত কর্মকর্তা ইউসুফকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বোমা হামলা মামলায় তদন্ত কর্মকর্তা সিআই-ডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফের জেরা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন জেরা গ্রহণ করেন।
গতকাল আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় আদালত ২৩ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। আসামি মাওলানা আকবর হোসেনের পক্ষে জেরা করেন তাঁর আইনজীবী মাহবুব হোসেন। গতকাল বাকি আসামির পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলার প্রধান আসামি মুফতি আবদুল হান্নানসহ আট আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০০১ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন।