তদন্ত কর্মকর্তা বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদের পরিবর্তে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলামকে গত শনিবার দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশিদ।
এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যে পাঁচজনকে আটক করা হয়েছিল, তাঁদের গত কয়েক দিনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী। এ পাঁচজন হলেন কুনিওর ভাড়া বাসার বাড়ির মালিক গোলাম জাকারিয়া ও তাঁর স্ত্রী আয়েশা জাকারিয়া, কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হীরার স্ত্রী সুলতানা খাতুন, ঘটনাস্থল কাচু আলুটারি গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন ও রিকশাচালক মুন্নাফ আলী।