প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা আংশিক জেরা করেছেন। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৭ অক্টোবর বাকি জেরার জন্য দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আবদুর রেজাক খান তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন আর রশীদকে জেরা করেন। ট্রাস্টের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা করে। মামলায় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সাবেক সাংসদ কাজী সালিমুল হক, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।