তদন্ত কর্মকর্তাকে আরও এক আসামির জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে আরও এক আসামির পক্ষে জেরা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার আসামি মাওলানা আবু তাহেরের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হয়েছে। গতকাল আসামি মাওলানা আবদুল মাজেট ভাটের পক্ষে জেরা শুরু করেছেন আইনজীবীরা।
আজ বুধবার আসামিপক্ষে জেরার জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ দিন ধার্য করেন। গতকাল পর্যন্ত বিএনপির নেতা ও সাবেক সাংসদ কায়কোবাদ, ইকবাল, মহিদুল মোত্তাকিন, তারেক রহমান, মুফতি হান্নানসহ ২৫ জনের পক্ষে জেরা শেষ হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতা-কর্মী।
এ মামলা অভিযোগপত্রভুক্ত ৫১ আসামির মধ্যে তারেক রহমানসহ পলাতক ১৮ জন। জামিনে ৮ জন এবং ২৫ জন কারাগারে আটক আছেন।