২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে আরও দুই আসামির পক্ষে জেরা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন দুই আসামির জেরা শেষে ১৭ ও ১৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গতকাল আসামি মাওলানা আবদুল মাজেট ভাট ও সাহাদত হোসেনের পক্ষে জেরা শেষ হয়েছে।
গতকাল পর্যন্ত বিএনপি নেতা তারেক রহমান, বিএনপির সাবেক সাংসদ শাহ মোহাম্মদ কায়কোবাদ, হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) নেতা মুফতি হান্নান, পলাতক আসামি ইকবাল (ঝিনাইদহ), মহিবুল মোত্তাকিনসহ (ভারতের কারাগারে আটক) ২৭ জনের পক্ষে জেরা শেষ হয়েছে।
এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন মোশাররফ হোসেন,
আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।