তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে জেরা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার আসামি হাফিজুর রহমানের আইনজীবী তাঁকে জেরা করেন।চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মনিরুজ্জামানকে জেরা করা হয়। গতকাল বিকেলে জেরা অসমাপ্ত রেখে আদালতের কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।আসামি হাফিজুরের আইনজীবী মাহমুদুর রহমানের জেরার জবাবে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান আদালতে বলেন, ২৬৫ জন সাক্ষীর নাম অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে তিনি নিজে ১৩৩ জনের জবানবন্দি গ্রহণ করেন।আদালতে তদন্ত কর্মকর্তাকে গতকাল জেরা শুরুর আগে কড়া নিরাপত্তার মধ্যে এই মামলার আসামি জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ জন আসামিকে আদালতে হাজির করা হয়।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলায় যথাক্রমে ৪৩ ও ৪৫ জনকে আসামি করে পুলিশ।প্রথম দফায় ২০০৬ সালের ১৭ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে এ দুটি     মামলার বিচার কার্যক্রম শুরু হয়। আগের তদন্ত অসম্পূর্ণ থাকায় অধিকতর তদন্ত শুরু করে সিআইডি। পরে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ প্রভাবশালী আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশ।