তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তাজুল ইসলামকে জেরা অব্যাহত রয়েছে। তাঁকে গতকাল বুধবার আসামি এমদাদের পক্ষে জেরা শেষ ও আরেক আসামি মাহফুজুর রহমানের পক্ষে জেরা শুরু হয়েছে।
জেরা শেষ না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আগামী ৬ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন। এর আগের দিন মঙ্গলবার বিশ্বজিৎকে হত্যার দৃশ্যসংবলিত ভিডিওচিত্র আদালতে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ
পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎকে হত্যা করেন। এ ঘটনায় জড়িত ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে গত ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারাগারে আছেন। বাকি ১৩ জন পলাতক রয়েছেন।