তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলামকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে।
গতকাল রোববার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি এমদাদুল হক এবং মাহফুজুর রহমানের আইনজীবীরা। তিন আসামি কাইয়ুম মিয়া, এইচ এম কিবরিয়া ও সাইফুল ইসলামের পক্ষে জেরা শেষ হয়েছে।
বাকি আসামিদের পক্ষে জেরা করার জন্য কাল মঙ্গলবার পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান।