তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে আসামিপক্ষে জেরা চলছে। গতকাল সোমবার আরও দুই আসামির পক্ষে তাঁকে জেরা শেষ হয়। আজ মঙ্গলবার পরবর্তী জেরার দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন।
রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এ মামলার আসামি জঙ্গিনেতা মাওলানা আবু বকর ও মাওলানা আবদুস সালামের পক্ষে গতকাল তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়। গতকাল পর্যন্ত এ মামলায় ২০ জন আসামির পক্ষে জেরা শেষ হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই হামলায় দলের মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২২ জন নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের তিন শতাধিক নেতা-কর্মী আহত হন। এ মামলায় বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে ২০০৮ সালে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালে তারেক রহমানসহ আরও ৩০ জনের নাম যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।