তদন্ত কর্মকর্তাকে জেরাচলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামকে গতকাল বুধবার অষ্টম দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের ৪১তম ও শেষ সাক্ষী নুরুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। জেরায় তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষীদের তদন্ত কর্মকর্তাকে দেওয়া জবানবন্দির সঙ্গে ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দির বৈপরীত্য পরীক্ষা করেন। গতকাল রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর জবানবন্দির বৈপরীত্য পরীক্ষা শেষ হয়।

একপর্যায়ে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, রাষ্ট্রপক্ষের কয়েকজন সাক্ষী জবানবন্দিতে অনেক অপ্রয়োজনীয় কথা বলেছেন। এ জন্য আসামিপক্ষ এত দীর্ঘ সময় ধরে তাঁদের জবানবন্দি পরীক্ষা করার সুযোগ পাচ্ছে। জেরার সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।