প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ডাকাতি মামলার তদন্তে ধীরগতি ও বাদীকে হত্যার ঘটনায় পুলিশের গড়িমসির অভিযোগে গত মঙ্গলবার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবিবকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর এসআই হাবিবকে প্রত্যাহারের কথা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।