তদন্ত কর্মকর্তাকে মুফতি হান্নানের পক্ষে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে জেরা অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার জঙ্গি নেতা মুফতি হান্নানের পক্ষে জেরা শেষ হয়েছে। আদালত ১২ ডিসেম্বর অন্য আসামিপক্ষে জেরার জন্য দিন ধার্য করেছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ দিন ধার্য করেন।
গতকাল পর্যন্ত এ মামলার আসামি বিএনপির নেতা ও সাবেক সাংসদ কায়কোবাদ, ইকবাল, মহিদুল মোত্তাকিন এবং তারেক রহমান, মুফতি হান্নানসহ ১৬ জনের পক্ষে জেরা শেষ হয়েছে। এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন মোশাররফ হোসেন, আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।