প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেনের সাক্ষ্য নেওয়া হবে কাল বৃহস্পতিবার।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ সাক্ষ্য গ্রহণের এ দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে জানান, মামলার বাদী অসিত কুমারকে গতকাল জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে আদালত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।