প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা-৬ আসনের সাংসদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদের করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। এর ফলে ওই মামলার তদন্ত কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আদালতে কাজী ফিরোজ রশীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। প্লট কেনায় জালিয়াতির অভিযোগে দুদক এ মামলাটি করে।