তদন্ত চাইলেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি মুন
বান কি মুন

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আহতের ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর ইউএনবির।
মালির বামাকো এলাকায় জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনে (এমআইএনইউএসএমএ) কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িবহরে ছিলেন সিপাহি নীলকান্ত হাজং ও সিরাজুল ইসলাম। ২৫ মে তাঁদের গাড়িবহরে হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নীলকান্ত হাজং নিহত এবং সিরাজুল ইসলাম আহত হন।
মালির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বান কি মুন বলেন, বাংলাদেশের সৈনিক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হোক। তিনি নীলকান্ত হাজংয়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর পরিবার যেন এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারে, সেই কামনাও করেন তিনি।