প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ মে হেফাজতে ইসলামের ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে’ নিরাপত্তা বাহিনীর ‘গণহত্যার’ আন্তর্জাতিক তদন্ত দাবি করে বিবৃতি দিয়েছে সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদ। বিবৃতিতে স্বাক্ষর করেন সম্মিলিত উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান, ইসলামী দলসমূহের আহ্বায়ক মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ প্রমুখ। বিবৃতিতে বক্তারা বলেন, আলেমদের হত্যা বন্ধ ও ইসলাম নির্মুলের চক্রান্ত বন্ধ না হলে দেশ ইসলামি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবে। বিজ্ঞপ্তি।