তদন্ত প্রতিবেদন ও ভিডিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ৫৬১ পৃষ্ঠার প্রতিবেদনের সঙ্গে দুটি ভিডিও ক্যাসেটও জমা দিয়েছে তদন্ত কমিটি।

আজ রোববার বিকেলে তদন্ত কমিটির প্রধান মাইনুদ্দিন খন্দকার ও সদস্যসচিব সাইদ মোহাম্মদ বেলাল হায়দার তদন্ত প্রতিবেদনটি স্বরাষ্ট্রসচিব কিউ সি কে মুশতাকের কাছে জমা দেন।

গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।