প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধার্য দিন গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন আগামী ৮ আগস্টের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।গতকাল ছাড়াও এর আগে আরও নয়বার আদালত সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।সাব্বির হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে। মামলায় বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়।