তদন্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা অয়েল কোম্পানির পতেঙ্গায় অবস্থিত ১১ নম্বর ট্যাংকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল সোমবার রাতে কর্তৃপক্ষের কাছে দাখিলের কথা ছিল। কিন্তু গতকাল রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কম্পিউটারে প্রতিবেদন তৈরির কাজ চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব এস এম রেজওয়ান হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবেদন তৈরিতে ব্যস্ত। আজ (সোমবার) রাতেই কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করতে সক্ষম হব।’ তবে প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে তদন্ত কমিটির প্রধান কোনো মন্তব্য করতে চাননি।