প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জংশন স্টেশনে গত মঙ্গলবার ভোরে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঢাকাগামী ৫৬ নম্বর ডাউন ভাওয়াল্রএক্সপ্রেসের চালক আবদুল বাসেত, সহকারী চালক সবুজ হাসান ও গার্ড মোঃ ফুরকানকে দায়ী করে গতকাল বুধবার প্রতিবেদন পেশ করেছে। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ তাঁদের তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।তদন্ত কমিটির আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, তদন্তে তিনজনের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে। ময়মনসিংহ জংশন স্টেশনে মঙ্গলবার ভোরে ঢাকাগামী ৫৬ নম্বর ডাউন ট্রেনটি স্টেশনে অপেক্ষমাণ ২৭৫ নম্বর আপ ট্রেনকে ধাক্কা দেয়। এতে অন্তত ১৫ জন আহত হন।