তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় আবার বাড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পিছিয়েছে। নতুন করে প্রতিবেদন দাখিলের দিন ১০ মার্চ নির্ধারণ করেছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও জমা দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আবদুল মজিদ এই নতুন তারিখ ধার্য করেন।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞ ও বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তভার দেওয়া হয় সিআইডিকে।কিন্তু তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। এ মামলায় এ পর্যন্ত দুই হাজার ১৯৮ জন জওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।