তদন্ত প্রতিবেদন দাখিল ১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় আগামী ১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তা না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এ তারিখ ধার্য করেন। গত বছরের ২৬ জুলাই কল্যাণপুরের ‘জাহাজ বিল্ডিং য়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নয়জন জঙ্গি নিহত ও একজন (রিগ্যান) আহত হন। ঘটনার দুই দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রিগ্যান আটক রয়েছেন।