তদন্ত প্রতিবেদন দাখিল ১৬ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় ১৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তা দাখিল না করায় মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ তারিখ ধার্য করেন।
মামলাটি তদন্ত করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এই মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, নিষিদ্ধ সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মিজানুর রহমান ওরফে বড় মিজান, হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ও রাকিবুল হাসান ওরফে রিগ্যান।