তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক সপ্তাহ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের সময় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। গতকাল রোববার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলসংক্রান্ত শুনানির তারিখ ধার্য ছিল।রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে অধিকতর তদন্ত সম্পন্ন করতে আরও সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব-উল ইসলাম তা মঞ্জুর করে ১৩ জুন পরবর্তী তারিখ বর্ধিত করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময় চেয়ে আদালতে আবেদন করা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই নিয়ে ৩১ বার তারিখ নির্ধারণ করেছেন আদালত।উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন।