তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভুইয়া আগামী ১৮ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।
২০১২ সালের ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী মেহেরুন রুনি।