তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলাটির তদন্তকারী সংস্থা র্যা ব প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। ঘটনার চার দিন পর এ মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র্যা বকে দেওয়া হয়।