প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার-মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গতকালও দেয়নি র্যাব। আগামী ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম।
২০১২ সালের ১৮ এপ্রিল র্যাবকে মামলার তদন্তভার দেওয়া হয়। তদন্ত শেষ না হওয়ায় গতকালও প্রতিবেদন দেয়নি র্যাব। ওই বছরের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। দুই মাসেরও অধিক সময়ে ডিবি হত্যার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে মামলাটি তদন্তের জন্য র্যাবে পাঠানো হয়।