তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যা-লয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুরের নির্যাতন মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৩ নভেম্বরের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এ নির্দেশ দেওয়া হয়।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আদালত ওই ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তবে মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। এটা আদালতকে জানানো হয়েছে। আদালত ১৩ নভেম্বরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। এর আগে গত ৫ জুন ধানমন্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর। পরে তিনি ল্যাবএইড ও ভারতে চিকিৎসা নেন। বর্তমানে কানাডায় আছেন। রুমানা নির্যাতনের ঘটনায় তাঁর বাবা মনজুর হোসেন ধানমন্ডি থানায় রুমানার স্বামী হাসান সাইদকে আসামি করে মামলা করেন। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে গত ১৫ জুন আদালত রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় মামলার একমাত্র আসামি হাসান সাইদকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি, তা জানতে চেয়ে রুল জারি করেন। পরে সাইদ গ্রেপ্তার হন।