প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। আদালত নতুন করে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আগামী ২১ এপ্রিল।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও জমা দেয়নি। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম এ কে এম এনামুল হক এই নতুন তারিখ ধার্য করেন।গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। এ মামলায় এ পর্যন্ত দুই হাজার ৩৯ জন জওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল পর্যন্ত দুই হাজার ২১৭ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৫২৮ জন জওয়ান।