প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলায় আগামী ৯ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলাটি তদন্ত করছেন ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল ডিবি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের বাসায় নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়। পুলিশ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে মুফতি আবদুল গাফফার, মর্তুজা ফয়সাল ওরফে সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার ও সাদ আল নাহিদ কারাগারে আছেন। অপর দুজন মাসুম রানা ও তরিকুল ইসলাম জামিনে আছেন।