প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি ও ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় আগামী ৬ সেপ্টেম্বর পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর আসামি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে শাহবাগ থানার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ নতুন তারিখ ধার্য করেন।