তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলে কটূক্তির অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। গতকাল রোববার ধার্য দিনে রাজধানীর পল্টন থানা-পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম মাসুদ জামান আগামী ১২ জুন নতুন তারিখ ধার্য করেন। ২০১৪ সালের ১১ নভেম্বর তারেক রহমান পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ২৩ মার্চ ফজলুল করিম আদালতে নালিশি এ মামলা করেন। আদালত পল্টন থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।