প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা দুই মামলায় গতকাল বৃহস্পতিবারও আদালতে তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত আগামী ২১ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। গতকাল মামলা দুটিতে তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। সিআইডির তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর প্রতিবেদন দাখিল না করায় ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীনুর রহমান নতুন তারিখ ধার্য করেন। এর আগেও কয়েক দফায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় সিআইডি। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে ১ হাজার ১৩৫ ব্যক্তি নিহত হন। আদালত প্রতিবেদক|