প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় গতকাল বৃহস্পতিবার ধার্য দিনে তদন্ত প্রতিবেদন দেয়নি ডিবি পুলিশ। আগামী ১২ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম এস এম মাসউদজ্জামান। এর আগেও কয়েক দফায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য সময় দেন। ২০১১ সালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের নেতারা যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদকে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন—এমন অভিযোগে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় এ মামলা করেন।