প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা ও ইমারত আইনের মামলায় গতকাল বুধবারও তদন্ত প্রতিবেদন দেয়নি মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর গতকাল তদন্তের জন্য আরও সময় চেয়ে আবেদন করেন। ঢাকার বিচারিক হাকিম কাজী সহিদুল ইসলাম তা মঞ্জুর করে আগামী ৭ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন। তদন্ত কর্মকর্তা গতকাল সময়ের আবেদনে বলেন, মামলাটি স্পর্শকাতর এবং ঘটনার ব্যাপকতা অনেক। রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন মারা গেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন।
গত বছরের ২৪ নভেম্বর পৃথক আদালত তদন্তের বিলম্বের কারণ জানতে চেয়ে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছিলেন। তিনি লিখিতভাবে জবাব দাখিল করেন।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে।