তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার কারসাজির তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংগঠন। নোটিশে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেপ্তার, পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দের দাবি জানানো হয়েছে। নোটিশ পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে রিট আবেদন করার কথা বলা হয়েছে।সংগঠনটির পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল মঙ্গলবার নোটিশটি ডাকযোগে মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠিয়েছেন।এদিকে শেয়ারবাজার কেলেঙ্কারির পূর্ণ তদন্ত প্রতিবেদন, চিহ্নিত অপরাধীদের নাম প্রকাশ ও বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। তারা শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্রী পার্টি বলেছে, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করতে হবে। দলটির মতে বাংলাদেশ ব্যাংকের নীতি এবং অর্থ মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই শেয়ারবাজারে আজকের এই বেহাল অবস্থা।জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জড়িতদের নাম প্রকাশের দাবিতে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।