তদন্ত প্রতিবেদন ৩ আগস্ট দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গতকাল বুধবার দাখিল করা হয়নি। আদালত আগামী ৩ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন না আসায় মহানগর হাকিম জাকির হোসেন নতুন করে এ তারিখ ঠিক করেন।
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ভাড়া বাসায় গত বছরের ৭ আগস্ট বেলা একটার দিকে নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তাঁর স্ত্রী আশা মণিকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করেন। মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।