তদন্ত প্রতিবেদন ৩০ মের মধ্যে দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে করা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আগামী ৩০ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক বেনজীর আহমেদ রমনা থানায় মামলাটি দায়ের করেন। থানা থেকে মামলার এজাহার আদালতে পাঠানো হলে মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান তা গ্রহণ করে এ আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়, সাঈদ এস্কান্দার গত বছরের ৮ এপ্রিল দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ছয় কোটি ১৮ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেন।