তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বর দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৮ ডিসেম্বর দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই নির্দেশ দেন।
গতকাল এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ প্রতিবেদন দাখিল না করায় আদালত এই আদেশ দেন।
চলতি বছরের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিং’ নামের একটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানে নয়জন জঙ্গি নিহত ও একজন আহত হন। নিহত ব্যক্তিরা জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য। এ ঘটনায় মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক জঙ্গি রকিবুল হাসান ওরফে রিগ্যানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে রকিবুল কারাগারে আছেন।