প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের লোকালয়ে আসা একটি বানরের ওপর মানুষের হিংস্রতায় প্রাণীটির দুটি চোখ নষ্ট হওয়ার ঘটনায় হামলাকারীদের পরিচয় জানতে বনকর্মীরা তদন্ত শুরু করেছেন। গতকাল সোমবার থেকে তদন্তকাজ শুরু হয়। বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান বলেন, যারা বানরটির ওপর দাহ্য পদার্থ ছুড়েছিল তাদের পরিচয় জানতে তদন্ত চলছে। পরিচয় পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। লোকালয়ে আশ্রয় নেওয়া বানরটিকে তরল দাহ্য পদার্থ ছুড়ে মারায় প্রাণীটির দুটি চোখ নষ্ট হয়ে যায়। গত রোববার প্রথম আলোয় ঘটনাটি প্রকাশ পায়। বানরটিকে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।