প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল রোড উচ্চবিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেত্রাঘাত করে আহত করার ঘটনার তদন্ত শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম হাসপাতালে ওই ছাত্রকে দেখতে যান। পরে সেখান থেকে তিনি বিদ্যালয়টিতে যান। বিদ্যালয়টির অষ্টম শ্রেণির ছাত্র মো. শাহীন মিয়া বলে, বৃহস্পতিবার শ্রেণিকক্ষে নাম ডাকা শেষ করে খণ্ডকালীন শিক্ষক মো. ওমর ফারুক তাকে বেত্রাঘাত শুরু করেন।