তদন্ত শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়ায় ১৭ দিনে ১০ হাজারেরও বেশি গুলি উদ্ধারের ঘটনায় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার শফিকুল ইসলাম গত সোমবার এই কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ আব্বাস, জাকির হোসেন ও মাহাবুব আলম।