প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পাঁচটি হাসপাতাল ভবন সংস্কারকাজে অনিয়ম ও লুটপাটের অভিযোগের তদন্ত গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (শৃঙ্খলা) সৈয়দা আনোয়ারা বেগমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি এই তদন্ত করে। গত ২৬ মার্চ প্রথম আলোতে ‘সংস্কারের নামে বরাদ্দ লুটপাট গাইবান্ধার পাঁচ হাসপাতাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে এই তদন্ত কমিটি গঠিত হয়। সিভিল সার্জন আহাদ আলী বলেন, কমিটির সদস্যরা সব ভবনের সংস্কারকাজ দেখেছেন৷