প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি তদন্ত দল দুই দিনব্যাপী তদন্ত কার্যক্রম শেষ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নিয়োগ, পদোন্নতি ও আর্থিক অনিয়ম-সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। চার সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসির সদস্য এম শাহ নওয়াজ আলী এবং সদস্যসচিব ফেরদৌস জামান। তদন্ত দলটি গত শনি ও রোববার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মাচারীর সাক্ষাৎকার নেন। এম শাহ নওয়াজ আলী বলেন, ‘তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে, দ্রুত এর প্রতিবেদন দেওয়া হবে।’