তদন্ত সিআইডিকে দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশের
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বা অন্যান্য সূত্রকে ব্যবহার করার জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করে আগামী ৩ এপ্রিলের মধ্যে আইজিপিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।